ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

করোনামুক্ত প্রধান বিচারপতি

করোনামুক্ত হয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ইতোমধ্যে তিনি হাসপাতাল থেকে বাসায়ও ফিরেছেন। বুধবার (২৬ জানুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান। তিনি বলেন, ২৫ জানুয়ারি রাতে বিএসএমএমইউ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন প্রধান বিচারপতি।


উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি রাতে করোনায় আক্রান্ত হয়ে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন প্রধান বিচারপতি। তার আগের দিন করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী ডালিয়া ফিরোজ। হাসপাতালটির ভিআইপি কেবিনে সস্ত্রীক চিকিৎসা নেন প্রধান বিচারপতি।


এ দিকে, করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ায় সশরীরে বিচার কাজ স্থগিত করেন আদালত। গত ১৯ জানুয়ারি থেকে উচ্চ আদালতের বিচারকাজ ভার্চুয়ালি চলছে। নিম্ন আদালতের বিচারকাজ শারীরিক উপস্থিতিতে ও ভার্চুয়ালি দুই ভাবেই চলছে।


জানা যায়, সুপ্রিম কোর্টের অন্তত ১৩ জন বিচারপতি করোনা আক্রান্ত হন। অধস্তন আদালতের ৩৬ জন বিচারকও করোনায় আক্রান্ত হয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑